ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ছবির ক্যাপশন: রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
ad728

আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীরা ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট

সকালে আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। তালিকা পাওয়ার পরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা গোপন ভোটের মাধ্যমে ভোট দেবেন। এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ