ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা নীতিতে বড় পরিবর্তনের আভাস, বাড়তে পারে শিক্ষার্থীদের প্রশাসনিক জটিলতা

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে দেশটির প্রশাসন। প্রস্তাবিত নতুন বিধিমালা কার্যকর হলে দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস (D/S)’ পদ্ধতির পরিবর্তে নির্দিষ্ট মেয়াদের অবস্থান অনুমোদনের ব্যবস্থা চালু হতে পারে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রস্তাবিত একটি নীতিমালা হোয়াইট হাউসের অনুমোদন পেয়েছে। এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, অধিকাংশ বিদেশি শিক্ষার্থীকে সর্বোচ্চ চার বছরের জন্য অবস্থানের অনুমতি দেওয়া হতে পারে। নতুন এই বিধান কার্যকর হলে এফ-১ (F-1) শিক্ষার্থী ভিসা, জে-১ (J-1) এক্সচেঞ্জ ভিজিটর ভিসাসহ কয়েকটি ভিসা ক্যাটাগরির শিক্ষার্থীরা সরাসরি প্রভাবিত হবেন।

বর্তমানে ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা তাদের শিক্ষা কার্যক্রমে নিবন্ধিত থাকা এবং ভিসার শর্ত মেনে চলার মাধ্যমে কোর্স সম্পন্ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিবর্তন, একাডেমিক পর্যায় উন্নীতকরণ কিংবা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (OPT) সম্পন্ন করার ক্ষেত্রেও তুলনামূলক বেশি নমনীয়তা ভোগ করেন।

তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। যাদের শিক্ষাক্রম চার বছরের বেশি সময়ব্যাপী, তাদের মেয়াদ বৃদ্ধি বা বৈধ অবস্থান অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট অভিবাসন কর্তৃপক্ষের কাছে পৃথক আবেদন করতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের প্রক্রিয়ায় অতিরিক্ত নথিপত্র জমা, বায়োমেট্রিক তথ্য প্রদান, দীর্ঘ প্রশাসনিক যাচাই-বাছাই এবং অনুমোদন পেতে বাড়তি সময় লাগার সম্ভাবনা রয়েছে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থাপনা আগের তুলনায় আরও জটিল হয়ে উঠতে পারে।

এদিকে, প্রস্তাবিত বিধিমালাটি ইতোমধ্যে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি)-এর পর্যালোচনা সম্পন্ন করেছে। তবে চূড়ান্ত নীতিমালা এখনো প্রকাশ করা হয়নি। ফলে নিয়ম কার্যকর হওয়ার আগে এতে আরও কিছু পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।

তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ