ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যেভাবে দেখা যাবে ফলাফল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা অনলাইন এবং এসএমএস, উভয় মাধ্যমেই বৃত্তির ফল জানতে পারবেন।

অনলাইনে ফলাফল দেখতে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টালে প্রবেশ করে পরীক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরই ফলাফল দেখা যাবে।

এ ছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456।

অংশ নিয়েছিল ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী সরকারি বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার শিক্ষার্থী বেসরকারি বিদ্যালয়ের।

বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০টি এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি মেধাবৃত্তির কোটা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ৮ হাজার ২৫০টি সাধারণ বৃত্তি অর্জন করেছে।

বৃত্তির অর্থ

বর্তমান নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবেন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ