ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে 'Universal Card' চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
দেশের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

ভাষণে নারীদের ক্ষমতায়নের উদ্যোগ হিসেবে ফ্যামিলি কার্ড ও স্পোর্টস কার্ডের বিষয়ও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও বিজ্ঞানের দ্রুত অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তির সুফল এখনো বিশ্বের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। এআই ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা যেন বিশ্ববাসী সমানভাবে পেতে পারে, সে জন্য জাতিসংঘের কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান তিনি।

বাংলাদেশের বৃহৎ তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি, জ্ঞান ও গবেষণার সুযোগ সবার জন্য উন্মুক্ত করা প্রয়োজন। তার ভাষ্য, বর্তমানের ডিজিটাল বৈষম্য যেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রেও নতুন বিভাজন তৈরি না করে।

এদিকে রোহিঙ্গা সংকট নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংকটের মূল উৎস মিয়ানমারে এবং এর সমাধানও সেখানেই নিহিত। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনকেই সংকট সমাধানের পথ হিসেবে উল্লেখ করেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ