ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় বাবার ঠিকাদারি কাজ দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছেলের

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নেত্রকোনার মদনে বাবার ঠিকাদারি কাজের অগ্রগতি দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ খান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের একটি ছাত্রীনিবাস ভবনের নির্মাণস্থলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ খান ঢাকার কবি নজরুল সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া গ্রামের আশিক খান কপির ছেলে। তাঁর মা পপি আক্তার মদন পৌরসভার সাবেক কাউন্সিলর।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মারুফের বাবা আশিক খান কপি ওই ছাত্রীনিবাস ভবনের সাব-ঠিকাদার হিসেবে নির্মাণকাজ করছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বাবার কাজে নিয়মিত সহযোগিতা করতেন মারুফ। কাজের বিভিন্ন বিষয় দেখাশোনার পাশাপাশি নির্মাণস্থলেও যাতায়াত করতেন তিনি।

মঙ্গলবার সকালে বাবার সঙ্গে নির্মাণকাজের অগ্রগতি দেখতে বিদ্যালয়ে যান মারুফ। সেখানে ভবনের একটি গ্রিলের সঙ্গে ঝুলে থাকা বৈদ্যুতিক তার চোখে পড়ে তাঁর। তারটি সরিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় মেঝেতে পড়ে যান মারুফ।

ঘটনার পর তাঁর বাবা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই প্রাণ হারান মারুফ।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ক্যান্সারে আক্রান্ত বাবা আশিক খান কপি ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ। তিনি জানান, অসুস্থতার পর থেকে মারুফই তাঁর নির্মাণকাজের দেখাশোনায় সবচেয়ে বেশি সহযোগিতা করতেন। ছেলেকে সিঙ্গাপুরে পাঠানোর জন্য অর্থও জমা করেছিলেন পরিবার। কিন্তু বিদেশে যাওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ