ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ের ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
রাজবাড়ীর কালুখালীতে মেয়ের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা। তিনি তিন মেয়ে ও এক ছেলে সন্তানের বাবা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে ‘Ru Na’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রতিবেশীদের নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পরে ওই পোস্টের মন্তব্য নিয়ে আপত্তি ওঠে। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।

নিহতের স্বজনদের অভিযোগ, শুক্রবার সকালে ওই বিরোধের জেরে নজরুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

স্বজনদের দাবি, সংঘর্ষের সময় নজরুল ইসলাম খানকে মারধর করা হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুনার অভিযোগ, তার দেওয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করেই প্রতিবেশীদের সঙ্গে বিরোধের সূত্রপাত। ওই বিরোধের জেরে তার বাবার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠিও উদ্ধার করা হয়েছে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের তথ্য পাওয়া গেছে। শুক্রবার দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় নজরুল ইসলাম খানের মৃত্যু হয়।

তিনি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ