ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
ad728

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঢাকার একটি স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।

ওসি ইব্রাহিম আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে গাজী সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় নেওয়া হচ্ছে। পরে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত রোববার রাতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ফেসবুকে দেওয়া ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতাকর্মীর নজরে আসার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সিলেট বিভাগের কয়েকটি জেলায় এনসিপির পদযাত্রায় হামলা ও বাধার জন্য ছাত্রদল ও যুবদলের নেতাদের দায়ী করে গত শুক্রবার ফেসবুকে একটি পোস্ট দেন সালাউদ্দিন তানভীর। ওই পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সালাউদ্দিন তানভীর আরেকটি ফেসবুক পোস্টে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। একই দিন এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ