ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগে’—সাংবাদিকের আচরণ নিয়ে পরীমনি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের স্পর্শে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। এ ঘটনায় নিজের আপত্তির কথা জানিয়ে অভিনেত্রী বলেছেন, স্পর্শটি ভালো উদ্দেশ্যে হোক কিংবা খারাপ উদ্দেশ্যে—তার শরীরে ব্যথা লাগাটাই মূল বিষয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ যান পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

পরীমনি বলেন, ওই ব্যক্তি তাকে স্পর্শ করলে তিনি এর কারণ জানতে চান। জবাবে ওই ব্যক্তি নিজের সাংবাদিক পরিচয়পত্র দেখান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’

আদালতে আসা-যাওয়ার দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে পরীমনি আরও বলেন, প্রায় ছয় বছর ধরে তিনি আদালতে যাতায়াত করছেন। এ সময়ে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে মূলধারার সাংবাদিকদের সঙ্গে তার নিয়মিত দেখা হয়েছে। কিন্তু কখনো কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি বলে দাবি করেন তিনি।

এদিকে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির পরবর্তী তারিখ আগামী ২৩ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও পায়ে ব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সংস্থাটির একজন কর্মকর্তা।

তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র না পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। পাশাপাশি তার নামে ২০১৯-২০ অর্থবছরে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হলেও পরবর্তী সময়ে সেটির মেয়াদ শেষ হয়ে যায় বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। এ কাজে তার গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয়।

২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।

পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটির অভিযোগ গঠনসংক্রান্ত শুনানির প্রক্রিয়া আবার শুরু হয়। দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ