ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুমারখালীতে কর্মজীবী দলের কর্মী সম্মেলন শেষে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
ছবির ক্যাপশন: কুমারখালীতে কর্মজীবী দলের কর্মী সম্মেলন শেষে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ছবির ক্যাপশন: কুমারখালীতে কর্মজীবী দলের কর্মী সম্মেলন শেষে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি
ad728
কুষ্টিয়া প্রতিনিধি | বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কুমারখালী উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে মোঃ সুমনকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান দুলালকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক আবু জাফর মোঃ মতিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শফিকুর রহমান টনা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও ফারুক আমিন চৌধুরী। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সুজন শেখ, ফরিদুল ইসলাম, রুম্মন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মৃদুল ইসলাম।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ