ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় বাংলাদেশের

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখিয়ে লঙ্কানদের ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে বিনা উইকেটে ২০৮ রানের বড় সংগ্রহ গড়ে দলটি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার হোসেন ও সালমান। উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন থেকে দুজনই তুলে নেন ব্যক্তিগত বড় সংগ্রহ।

হোসেন ৬৫ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৯৬ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে সমান ৬৫ বল খেলে ৪টি চারের সাহায্যে ৮১ রান করেন সালমান। অতিরিক্ত থেকে যোগ হয় আরও ৩১ রান।

২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারেনি তারা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। এ ছাড়া চিরান্থা ১৪, পিউমাল ১৩, সুদেশ অপরাজিত ১২ এবং অমরাসিংহে ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

বাংলাদেশের হয়ে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

শেষ পর্যন্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ এবং বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সের সুবাদে ৯৫ রানের দাপুটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ