ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728

সিলেটের আলোচিত চার বছরের শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে মামলার অপর দুই আসামি আবুল কালাম ও জয়নাল আবেদীনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ওবায়দা এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, আদালত প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি অনাদায়ে অতিরিক্ত সাজার নির্দেশ দিয়েছেন। একই রায়ে অপর দুই আসামি আবুল কালাম ও জয়নাল আবেদীনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

ডিসি সাইফুল ইসলাম বলেন, রায়ে আইনশৃঙ্খলা বাহিনী সন্তোষ প্রকাশ করছে। তবে রায় পুনর্বিবেচনা বা পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়টি উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। এদিকে, রায় ঘোষণার পর নিহত শিশুর পরিবারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ