রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম মো. নাঈম শেখ (১২)। স্বজনদের দাবি, তাকে বেত দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে রওজাতুল হাফিজিয়া মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে রায়েরবাগ জোড়া খাম্বা রওজাতুল উলুম হাফিজিয়া মাদরাসার তৃতীয় তলার একটি ওয়াশরুম থেকে শোয়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে বেতের আঘাতের চিহ্ন দেখা গেছে।
ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে, ব্যাঙের ছাতার মতো অনুমতিনহীন হাজারে হাজার মাদ্রাসা গড়ে উঠেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া কোন মাদ্রাসা যেন দিতে না পারে সেই দিকে কঠোর নজর দিতে হবে, প্রশাসন কিংবা সাংবাদিক অথবা অভিভাবক মাদ্রাসার ভিতরে প্রবেশ করে না, ধর্মীয় বিষয় বলে চালিয়ে দেয়, এই কারণে প্রতিনিয়ত মহিলা ও পুরুষ মাদ্রাসায় ঘটে অনৈতিক ঘটনা, সাংবাদিক পুলিশ অভিভাবক সহ স্কুল গুলির মত যদি মাদ্রাসা গুলোতে নজরদারি করা হয়, তাহলে মাদ্রাসার এই অপরাধ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন গবেষকরা।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television