ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এক বাসের ধাক্কায় ছিটকে পড়ে অন্য বাসের চাকায়, প্রাণ গেল মাইলস্টোনের শিক্ষিকার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
রাজধানীর বনশ্রীতে সড়ক পার হওয়ার সময় দুই বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া আহমেদ তিশা ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পার হওয়ার সময় ‘রমজান পরিবহন’-এর একটি বাস তিশাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের ওপর পড়ে যান। এর পরপরই পেছন দিক থেকে আসা ‘সাড়া পরিবহন’-এর একটি বাসের চাকায় তিনি চাপা পড়েন।

দুর্ঘটনায় গুরুতর আহত তিশাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ওনয় জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুই বাসই জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালক ও অন্য বাসের সহকারীকে আটক করেছে পুলিশ। ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ