ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বংশালের মুকিমবাজারে হেলমেট গোডাউনে ভয়াবহ আগুন

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: মর্ডান টেলিভিশন ছবির ক্যাপশন: মর্ডান টেলিভিশন
ad728
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টা 

সুমাইয়া আক্তার, স্টাফ রিপোর্টার | রাজধানীর পুরান ঢাকার বংশাল থানার মুকিমবাজার এলাকায় একটি হেলমেট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় আগুন লাগার পর মুহূর্তেই গোডাউনের ভেতরে থাকা দাহ্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে।

 আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট নিরলসভাবে কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টার দিকে মুকিমবাজারের একটি হেলমেট গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একে একে সাতটি ইউনিট পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর গোডাউন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবরও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ