মডার্ন রেডিমিক্স বিরিয়ানি মশলা প্রেজেন্টস
মডার্ন টেলিভিশনের বিশেষ টকশো "আগামীর বাংলাদেশ" এর প্রথম পর্ব সম্পন্ন, আগামীকাল রাত ৮টায় সরাসরি সম্প্রচার
মডার্ন টেলিভিশন ডেস্ক:
দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে আয়োজিত "মডার্ন টেলিভিশনের বিশেষ টকশো" অনুষ্ঠানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। মডার্ন রেডিমিক্স বিরিয়ানি মশলা-এর সৌজন্যে আয়োজিত এই বিশেষ পর্বটি আগামীকাল রাত ৮:০০টায় মডার্ন টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচার করা হবে।
বিশেষ এই টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি এম কে আলম সরকার, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উপদেষ্টা মো. আবদুল জলীল পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা বিশেষ ট্রাইব্যুনাল নং-১৭, ঢাকা) বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ছাদির আহাম্মদ সরকার এবং, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম
অনুষ্ঠানে দেশের শিল্প ও বাণিজ্যের বর্তমান অবস্থা, বিনিয়োগ সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি, শিল্পখাতের বিদ্যমান চ্যালেঞ্জ এবং অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি টেকসই শিল্পায়ন ও দেশের সামগ্রিক উন্নয়নে করণীয় নিয়েও অতিথিরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডার্ন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এইচ এম ইকবাল হাসান হৃদয়। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আলোচনা ছিল তথ্যবহুল, বিশ্লেষণধর্মী এবং সময়োপযোগী।
দেশের শিল্প ও বাণিজ্য খাত নিয়ে আগ্রহী দর্শকদের জন্য এই বিশেষ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে মডার্ন টেলিভিশন কর্তৃপক্ষ।
আগামীকাল রাত ৮:০০টায় মডার্ন টেলিভিশনের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এই বিশেষ টকশোর প্রথম পর্ব। দেশের শিল্প ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা জানতে চোখ রাখুন মডার্ন টেলিভিশনের পর্দায়।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television