ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭ ছবির ক্যাপশন: রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ২৭
ad728

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় দুই দেশে মোট অন্তত ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ১৬ জন এবং ইউক্রেনে ১১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া উভয় দেশেই বহু মানুষ আহত হয়েছেন।

রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, মঙ্গলবার ভোরে মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ছয়জন আহত হন।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনদঝিকের কাছে আরখিপো-ওসিপোভকা পর্যটন গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।

এদিকে, রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে বলে জানিয়েছেন মস্কো-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে চার বেসামরিক নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ।

অন্যদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবা কর্মী ও তার আট বছর বয়সী ছেলে রয়েছে। হামলার পর একটি পেট্রল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলায় আহত তিন শিশুসহ ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।

এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে রাতভর রাশিয়ার হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা বেড়েছে। যদিও রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।


এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলি কলোদিয়াজ ও উসপেনিভকা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের সর্বশেষ ড্রোন হামলায় রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলে ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, স্বাধীন পর্যবেক্ষকদের কয়েকটি অনলাইন তদন্তে ওয়াইল্ডবেরিজে সামরিক কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন পণ্য—যেমন ব্যবহৃত সামরিক হেলমেট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, বুলেটপ্রুফ জ্যাকেট এবং ড্রোনে ব্যবহৃত ফাইবার অপটিক কেবল—বিক্রির তথ্য পাওয়া গেছে।

এছাড়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের কাছেও ড্রোন হামলায় একটি গুদাম স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। বৈঠককে ইতিবাচক উল্লেখ করে তিনি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। তবে ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ