ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুধে ঘুমের ওষুধ মিশিয়ে শরীরে বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মীরাটে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। ২০ লাখ রুপির জীবন বীমার অর্থ হাতিয়ে নেওয়া এবং পরকীয়া সম্পর্কের পথে বাধা দূর করতেই এক নারী তার প্রেমিকের সহযোগিতায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি অতুল প্যানওয়ার। তিনি স্ত্রী দামিনীর সঙ্গে মীরাটের হস্তিনাপুর এলাকায় একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করতেন। পুলিশ জানায়, নিজ বাড়ি থেকেই অতুলের মরদেহ উদ্ধার করা হয়। ২০১৯ সালে তাদের বিয়ে হয়েছিল।

তদন্তে উঠে এসেছে, দামিনীর সঙ্গে স্কুলের গাড়িচালক তুষার ওরফে নিক্কির পরকীয়া সম্পর্ক ছিল। প্রথমদিকে অতুলকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে হত্যার চেষ্টা করা হলেও সেই পরিকল্পনা সফল হয়নি। এরপর আরও সুপরিকল্পিতভাবে নতুন ছক কষেন অভিযুক্তরা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার রাতে অতুলের দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করা হয়। এরপর তার বিছানায় একটি বিষধর সাপ ছেড়ে দেওয়া হয়, যাতে সাপের কামড়ে তার মৃত্যু ঘটে। পরদিন সকালে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মীরাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার অভিজিৎ কুমার জানান, এই হত্যার পেছনে দুটি উদ্দেশ্য কাজ করেছে বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে। একটি ছিল অতুলের নামে থাকা প্রায় ২০ লাখ রুপির জীবন বীমার অর্থ আত্মসাৎ করা এবং অন্যটি ছিল তাদের পরকীয়া সম্পর্কের পথে থাকা বাধা দূর করা। সাপের কামড়ে মৃত্যু হলে ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা বলে ধরে নেওয়া হবে এমন ধারণা থেকেই এই পরিকল্পনা করা হয়েছিল।

প্রথমদিকে ঘটনাটি সাধারণ সাপের কামড়ে মৃত্যু বলেই মনে হয়েছিল। তবে তদন্তের এক পর্যায়ে সন্দেহ তৈরি হলে পুলিশ মোবাইল ফোনের কল রেকর্ড (সিডিআর), ডিজিটাল তথ্য ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে পুরো ষড়যন্ত্রের চিত্র উদঘাটন করে।

এ ঘটনায় দামিনী ও তুষারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তুষারও বিবাহিত এবং হত্যাকাণ্ডের আগে তিনি নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনার সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ