রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনের বিস্তার ঠেকিয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television