ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা ছবির ক্যাপশন: ৬ আগস্ট থেকে জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা
ad728

আগামী ৬ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জুলাই স্মৃতি জাদুঘর। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের ৫০ টাকা এবং শিশুদের ২৫ টাকা মূল্যের টিকিট নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘর পরিদর্শনের সুযোগ রাখা হবে।

তিনি বলেন, উদ্বোধনের প্রথম দিনটি শুধুমাত্র জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে।

সংস্কৃতিমন্ত্রী আরও জানান, ৬ আগস্ট থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য আগ্রহীদের আগে থেকেই অনলাইনে বুকিং করতে হবে।

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ