ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌনাচারের অভিযোগে বাংলাদেশি শিক্ষক গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন নামে এক বাংলাদেশি শিক্ষককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

গত ২৮ অক্টোবর ফ্লোরিডার হিলসবরো কাউন্টি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারসংক্রান্ত তথ্য প্রকাশকারী ওয়েবসাইট টাম্পাবাস্টসে তার বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ‘আমেরিকাস টপ মাগশট’ নামের একটি ওয়েবসাইটেও তার গ্রেপ্তারের তথ্য ও ছবি প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাইয়ান আবদুল বাতেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত বলে উল্লেখ করা হয়েছে।

তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী তিনি নির্দোষ বলে বিবেচিত হবেন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ