ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরা সদরে র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক ১

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ছবির ক্যাপশন: আসামি এবং উদ্ধারকৃত পিস্তলের ছবি ছবির ক্যাপশন: আসামি এবং উদ্ধারকৃত পিস্তলের ছবি
ad728
মোংলা প্রতিনিধি | সাতক্ষীরা জেলার সদরে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে রেব ৬। 

রেব জানায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরার আভিযানিক দল আজ ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ৩ (তিন) টি অস্ত্র যাহার মধ্যে ১ (এক) টি বিদেশি পিস্তল ও ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং সর্বমোট ১১ রাউন্ড গুলিসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করে।

 গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ আরিফুল ইসলাম (৩১),পিতা- মোঃ জয়নাল সরদার, সাং-চৌবাড়ীয়া, থানাঃ সাতক্ষীরা সদর, জেলাঃ সাতক্ষীরা। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলিসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ