খুলনার ডুমুরিয়ায় রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের একটি চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চায়ের দোকানে বসে চা পান করছিলেন তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দুর্বৃত্তদের ছোড়া গুলি তরিকুলের মাথা ভেদ করে বেরিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানা পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহলে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television