ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধার গলা কাটলো দুর্বৃত্ত, নেই গায়ের স্বর্ণালঙ্কার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় নিজ বাড়িতে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ননীবালা চক্রবর্তী (৯০) ওই এলাকার দেবেশ চক্রবর্তীর স্ত্রী। তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার ছেলেরা একই ওয়ার্ডের অন্য একটি বাড়িতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক ব্যক্তি ননীবালাকে ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি জানতে পারেন। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তার ছেলে ঘটনাস্থলে গিয়ে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, বৃদ্ধার শরীরে সাধারণত স্বর্ণালংকার থাকত। তবে ঘটনার পর তার শরীরে কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গলায় কেটে গুরুতর আহত করার পর তার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ