শোক বিজ্ঞপ্তি | ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
কুষ্টিয়া থেকে প্রকাশিত ‘দৈনিক সময়ের কাগজ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দিকীর শাশুড়ি এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম মনিরুজ্জামান চৌধুরীর সহধর্মিণী সুরাইয়া জামান চৌধুরী আর নেই।
বুধবার দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনিজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান ও শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি এম কে আলম সরকার।
এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
শোক প্রকাশে
এম কে আলম সরকার
চেয়ারম্যান, মডার্ন টেলিভিশন
সভাপতি, শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television