ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিআইজি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং তাদের পেছনে থাকা ইন্ধনদাতাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সাভারের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, মজুরি বোর্ড গঠনের পরও যারা কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে। সাধারণ শ্রমিকদের আন্দোলনের আড়ালে অন্য কোনো পক্ষের স্বার্থ বাস্তবায়নের চেষ্টা থাকতে পারে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, কারা এসব ঘটনার সঙ্গে জড়িত এবং কারা তাদের পেছন থেকে উসকানি দিচ্ছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। কোনো পক্ষকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে দেওয়া হবে না।

এ সময় ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন শ্রমিকদের উদ্দেশে বলেন, কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পড়ে কর্মপরিবেশ নষ্ট করবেন না। শ্রমিকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। কেউ শ্রমিকদের বিভ্রান্ত বা চাপ প্রয়োগ করলে পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

গার্মেন্টস মালিকদেরও প্রতিষ্ঠান চালু রাখার আহ্বান জানান পুলিশ সুপার। দেশের অর্থনীতির স্বার্থে এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় কারখানার কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ঢাকা জেলা পুলিশ, শিল্প পুলিশ, এপিবিএন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফুটেজের পাশাপাশি সিসিটিভি ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। অপরাধে সংশ্লিষ্ট কাউকে আইনের আওতার বাইরে রাখা হবে না।

অন্যদিকে, শিল্পাঞ্চলের পরিস্থিতি পরিদর্শনকালে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অভিযোগ করেন, পতিত সরকারের অনুসারীরা সাভার ও আশুলিয়ার গার্মেন্টস শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তিনি দাবি করেন, আন্দোলনে ইন্ধন দিতে বাইরে থেকে লোকজন আনা হচ্ছে। পাশাপাশি আশপাশের একটি দেশের পরামর্শে পতিত সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলনে অংশ নেওয়া অনেকেই বহিরাগত বলে তাদের কাছে তথ্য রয়েছে বলে জানান এই সংসদ সদস্য।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ