ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
জামালপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সরিষাবাড়ী উপজেলার বয়রা এলাকার বাসিন্দা। তিনি বকশীগঞ্জ উপজেলার নঈম মিয়ার বাজারে সার ব্যবসা করতেন।

জামালপুর রেলওয়ে পুলিশ জানায়, সকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছায়। নির্ধারিত সময় স্টেশনে অবস্থানের পর ট্রেনটি ঢাকার দিকে যাত্রা শুরু করে।

এ সময় আব্দুল মালেক দৌড়ে ট্রেনে ওঠার চেষ্টা করেন। কিন্তু ট্রেনে ওঠার মুহূর্তে তাঁর পা পিছলে যায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গেলে চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ