ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা কিউআর কোডে লেনদেন ফ্রি

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে আইআরএফের হার শূন্য নির্ধারণ করা হয়েছে। ফলে কোনো বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুয়িং প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না।

আগামী ১ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি জারি করা বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনসংক্রান্ত নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

এদিকে গত ১ জুলাই বাংলাদেশ ব্যাংকের জারি করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) মাধ্যমে সম্পাদিত লেনদেন এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধে ফি বা চার্জ নির্ধারণসংক্রান্ত নির্দেশনাও রহিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাংলা কিউআরভিত্তিক লেনদেনে খরচ কমানোর পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের ছোট অঙ্কের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।







নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ