ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

১০০ টাকায় গরুর মাংসের ভাত বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ‘ভাইরাল মিজান’ নামে পরিচিত মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা।

রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল বিদ্যুৎ বিভাগ। এরই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে যান।

পুলিশের দাবি, এ সময় মিজান কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদেরও আঘাত করেন তিনি।

পরে ঘটনাস্থল থেকে মিজানকে আটক করে থানায় নেওয়া হয়। সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ