ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা তিনজন পুরুষ ও এক নারী গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ