ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

জানা গেছে, রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বিকেল ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান। সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাংলাদেশ নির্বাচন কমিশনকে দ্রুত জানানো হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত সোমবার (২০ জুলাই) রাত থেকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তদন্ত শেষে দলটি তার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ