ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
দেশের চলমান গ্যাস সংকট স্থায়ীভাবে নিরসনে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার সিলেট নগরীর একটি হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গ্যাসের স্বল্পতার কারণে দেশের বিভিন্ন শিল্পকারখানা ও মিলের উৎপাদন ব্যাহত হচ্ছে—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তবে এই সংকট বর্তমান সরকারের সময় সৃষ্টি হয়নি; বরং সরকার এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। দীর্ঘমেয়াদে পরিস্থিতি স্বাভাবিক করতে অবকাঠামোগত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশটির ছোট আকারের এলএনজি পরিবহনকারী জাহাজগুলো বর্তমানে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। এ কারণে সেখান থেকে দ্রুত গ্যাস আনা কঠিন হয়ে পড়েছে। তবে সাময়িকভাবে সরবরাহ পরিস্থিতির উন্নতি করা যায় কি না, সে বিষয়ে সরকার কাজ করছে।

এর আগে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা ও আগের বছরের কার্যক্রম মূল্যায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী।

কৃষি উন্নয়নে সেচ সুবিধা বাড়ানো, অনাবাদি জমিকে চাষের আওতায় আনা, দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর, জলাবদ্ধতা নিরসন এবং সিলেট অঞ্চলে তরমুজ চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষমেলার উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি জানান, আগামী এক বছরে সিলেট অঞ্চলে ২৫ লাখ বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ