ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক কার্ড পেয়ে আলোচনায় আসা কৃষক কবির হোসেন আর নেই

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন আর নেই। মঙ্গলবার (২৩ জুন) রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, রাতের দিকে অসুস্থ হয়ে পড়লে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

গত এপ্রিলে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে কৃষক কার্ড গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন কবির হোসেন। পরবর্তীতে তাকে ঘিরে নানা বিতর্ক ও গুজব ছড়িয়ে পড়লেও সরকারি তদন্তে তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক ও বর্গাচাষী হিসেবে স্বীকৃতি পান। 

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মডার্ন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে মরহুম কবির হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ