ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ছবির ক্যাপশন: জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: জুলাই স্মৃতি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
ad728

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর এর বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাদুঘরের স্মৃতি ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

ফলক উন্মোচনের পর সূরা ফাতিহা পাঠ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন। এসব প্রদর্শনীর মাধ্যমে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায় এবং সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত হন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য জাদুঘরটি খুলে দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ