ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে থাকা মরিয়ম খাতুন নিজেকে এমপির স্ত্রী হিসেবে পরিচয় দিলেও, তার একটি বায়োডাটায় বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

গাজী নজরুল ইসলামের দাবি, গত ১৭ জুন পারিবারিকভাবে মরিয়মের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যদের পাশাপাশি তার প্রথম স্ত্রীরও সম্মতি ছিল এবং মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী।

তবে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি বায়োডাটায় দেখা যায়, সেখানে মরিয়মের বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ লেখা রয়েছে। আরও জানা যায়, ওই বায়োডাটিতে ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের উপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি’।

এ তথ্য সামনে আসার পর প্রশ্ন উঠেছে, যদি ১৭ জুনই তাদের বিয়ে হয়ে থাকে, তাহলে পাঁচ দিন পর স্বাক্ষর করা বায়োডাটায় কেন মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ করা হলো।

এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বলেন, “আমাদের বিয়ে হয়েছে ১৭ জুন। পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে এবং আমার প্রথম স্ত্রীরও সম্মতি ছিল। আমার দ্বিতীয় স্ত্রীর নাম মোসাম্মাৎ মরিয়ম আক্তার। তার বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে, তবে বর্তমানে তারা ঢাকায় বসবাস করছেন।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে বায়োডাটায় উল্লেখিত তথ্য এবং এমপির বক্তব্যের মধ্যে এই অসঙ্গতি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ