ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী যাবেন তাই রং করা হয়েছিল এক পাশ, অন্য পাশ মলিন

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের ডিভাইডারের এক পাশে রং করা হলেও অন্য পাশ মলিন অবস্থায় পড়ে থাকার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।

রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের সময় সড়কের এক পাশ পরিচ্ছন্ন ও ডিভাইডারে নতুন রং করা অবস্থার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সোমবার (১০ আগস্ট) সকাল থেকে ডিভাইডারের অপর পাশেও রং করার কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী যে পাশ দিয়ে যাতায়াত করেছেন, মূলত সেই পাশটিই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং ডিভাইডারে রং করা হয়েছে। বিপরীত পাশটি রং করা হয়নি এবং সেখানে ময়লা-আবর্জনাও পড়ে থাকতে দেখা যায়।

চৌধুরী হাট এলাকার বাসিন্দা কাজী নুরুল আজম বলেন, দুই পাশেই একসঙ্গে রং করা হলে সড়কটি আরও সুন্দর দেখাত।

তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিশেষভাবে ডিভাইডারে রং করা হয়নি। এটি সড়কের সৌন্দর্যবর্ধন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে চলমান কাজ।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রঞ্জন কুমার বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর সফরের দুই-তিন দিন আগেই কাজ শুরু হয়েছিল। বৃষ্টি ও বিভিন্ন সমস্যার কারণে নির্ধারিত সময়ে উভয় পাশে রং করা সম্ভব হয়নি। এখন অপর পাশের কাজ শুরু হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ প্রায় এক মাস ধরে চলছে। এর মধ্যে সড়কের পাশের জঙ্গল পরিষ্কার, ব্রিজ-কালভার্ট পরিষ্কারসহ বিভিন্ন কাজ করা হয়েছে। বর্তমানে ডিভাইডারে রং করার কাজ চলছে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনও জানান, বৃষ্টির কারণে এত দিন সড়কের উভয় পাশে রং করা সম্ভব হয়নি। সোমবার সকাল থেকে অপর পাশেও রং করার কাজ শুরু হয়েছে।

সড়ক বিভাগের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে অপর পাশ রং করার কাজ শুরুর কোনো সম্পর্ক নেই। আগে থেকেই পুরো ডিভাইডারের উভয় পাশে রং করার পরিকল্পনা ছিল।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ