ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে ঘর থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 22, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নোয়াখালীর সুবর্ণচরে নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের একটি ধানক্ষেতসংলগ্ন সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে চরজব্বার ইউনিয়নের দারুল উলুম মাদানীয়া হাফিজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নাঈমের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে তার মা অন্যত্র বিয়ে করলে নাঈম নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরও ছুটির দিনগুলোতে সে নানার বাড়িতে যেত।

সোমবার রাতে খাবার খেয়ে নানার বাড়িতে ঘুমিয়ে পড়ে নাঈম। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় তার নানী ঘুম থেকে উঠে দেখতে পান, ঘরের দরজা খোলা এবং নাঈম সেখানে নেই। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ধানক্ষেতের পাশের সড়কে নাঈমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার এসআই মো. শরীফুল ইসলাম জানান, নাঈমের গলা ও মুখে দাগ দেখা গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরাও নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ