ছবির ক্যাপশন: হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ৭৬৪
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা।
একই সময়ে হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৩ জন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ জন।