ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে এলেন যারা

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সর্দার আমিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে ৩৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে মুহাম্মদ উল্লাহ মধু সম্পাদক এবং ইকবাল হোসেইন সাম্য শাহ মুখপাত্র হিসেবে দায়িত্ব পান। ঘোষণাপত্র পাঠ করেন ইকবাল হোসেইন সাম্য শাহ, স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ উল্লাহ মধু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সদস্য ক্যাপ্টেন রিদওয়ান সিকদার।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দেশে ইতিবাচক ও নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সম্ভাবনার কেন্দ্রবিন্দু তরুণ সমাজ এবং তাদের নেতৃত্বেই নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব



গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, দেশের রাজনীতিতে এখনো বিদেশি প্রভাবের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তুলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ক্ষমতা ভোগের বিষয় নয়; জনগণের সেবা ও প্রত্যাশা পূরণের মাধ্যম। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক বিদ্বেষ ও গালাগালের সংস্কৃতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, নতুন প্ল্যাটফর্মটি তরুণদের জন্য ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরিতে ভূমিকা রাখতে পারে।

এছাড়া জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান সংগঠনের আদর্শ ধরে রাখার আহ্বান জানান। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনাকে বিতর্কিত করার চেষ্টা করছে। অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোহসিন রশিদও সংহতি প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে সর্দার আমিরুল ইসলাম বলেন, দেশে কার্যকর বিরোধী দলের শূন্যতা, সরকারের অনিয়ম এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ জনজীবনের বিভিন্ন সমস্যা মোকাবিলায় জনমত গঠন করাই তাদের রাজনৈতিক উদ্যোগের মূল উদ্দেশ্য।

সংগঠনের সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং অভ্যুত্থানের অর্জন একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের সুযোগ সৃষ্টি করেছে।

৩৭ সদস্যের কমিটি

ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক হিসেবে মুহাম্মদ উল্লাহ মধু এবং মুখপাত্র হিসেবে ইকবাল হোসেইন (সাম্য শাহ) দায়িত্ব পেয়েছেন। এছাড়া ২১ জন সংগঠক এবং ১৪ জন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক নাঈম আহমেদ, সার্বভৌমত্ব আন্দোলনের প্রধান সংগঠক শামীম রেজা, জনজোট পার্টির সভাপতি মোজাম্মেল মিয়াজিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ