ছবির ক্যাপশন: শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ ভারত সরকার প্রযোজ্য আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতের সংসদীয় স্থায়ী কমিটির কাছে উপস্থাপিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকারের করা প্রত্যর্পণ অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে যেকোনো অগ্রগতি নিয়মিতভাবে সংসদীয় কমিটিকে জানানো হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, মানবিক নীতির অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলেও তাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া হয়নি। ভারতের দীর্ঘদিনের নীতিও হলো, তাদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করতে না দেওয়া।
সংসদীয় স্থায়ী কমিটি সরকারকে মানবিক ও নীতিগত অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বিষয়টি মোকাবেলার সুপারিশ করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। পরে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কেও টানাপড়েন সৃষ্টি হয়।