ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করল

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত ছবির ক্যাপশন: ছবি সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। সর্বশেষ হিসাবে বাংলাদেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংকের বুধবার (২৪ জুন) প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ১০৩ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলারের সমান।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২৩ জুন দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। সে সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন ডলার। এর একদিন আগে, ২২ জুন গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ভিত্তিক রিজার্ভ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিকভাবে রিজার্ভ বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা ব্যবহারযোগ্য রিজার্ভ নির্ধারণ করা হয়। অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহ বৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ তুলনামূলক কমে আসার ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ