ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর পরকীয়ার প্রমাণ সংগ্রহে গোপন ক্যামেরা, উল্টো কারাদণ্ড স্বামীর

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
ছবির ক্যাপশন: প্রতীকি ছবি ছবির ক্যাপশন: প্রতীকি ছবি
ad728
স্ত্রীর পরকীয়ার প্রমাণ সংগ্রহ করতে গিয়ে উল্টো কারাদণ্ড পেয়েছেন তাইওয়ানের এক ব্যক্তি। রোবট ভ্যাকুয়ামের ক্যামেরা ব্যবহার করে স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণের অভিযোগে তাকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দিতে হয়েছে জরিমানাও।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাড়িতে অপরিচিত একটি টুথব্রাশ দেখতে পেয়ে স্ত্রীর প্রতি সন্দেহ হয় ওই ব্যক্তির। এরপর মোবাইল অ্যাপের মাধ্যমে দূর থেকে বাড়িতে থাকা রোবট ভ্যাকুয়ামের ক্যামেরা চালু করেন তিনি।

ক্যামেরার ফুটেজে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান স্বামী। পরে সেই দৃশ্য রেকর্ড করে স্ত্রী ও ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন তিনি।

মামলার শুনানি শেষে আদালত তাদের ৫ লাখ নিউ তাইওয়ান ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

তবে এরপর স্বামীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন স্ত্রী। তার অভিযোগ, অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করা হয়েছে।

ফৌজদারি আদালত রায়ে বলেন, বৈবাহিক সম্পর্ক থাকলেও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার অক্ষুণ্ন থাকে। তাই অনুমতি ছাড়া স্ত্রীর ব্যক্তিগত মুহূর্ত ধারণ আইনসঙ্গত নয়।

এ ঘটনায় স্বামীকে পাঁচ মাসের কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ ৫০ হাজার নিউ তাইওয়ান ডলার জরিমানা করা হয়েছে।

ফলে স্ত্রীর কথিত পরকীয়ার প্রমাণ সংগ্রহ করে একদিকে ক্ষতিপূরণ পেলেও, সেই প্রমাণ সংগ্রহের পদ্ধতির কারণেই শেষ পর্যন্ত কারাগারে যেতে হলো ওই ব্যক্তিকে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ