বিএনপি জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৬ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মনোনয়নপত্র বাছাই শেষে এ ঘোষণা দেন।
এর আগে ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। তাঁর প্রস্তাবক ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এদিকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।
রাষ্ট্রপতি নির্বাচনে শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে বিজয়ের মুকুট?
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television