ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ছবির ক্যাপশন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ দমন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে।

পুলিশের নিরাপত্তা জোরদার প্রসঙ্গে তিনি বলেন, এটি পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। টহল বা দায়িত্ব পালনের সময় কোনো সদস্য যেন একা বা নজরদারির বাইরে না থাকেন, সে জন্য নিয়মিত সতর্ক করা হয়। বিষয়টিকে ভিন্নভাবে দেখার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, এসব দলের মাঠপর্যায়ে কোনো প্রভাব বিস্তারের সক্ষমতা নেই। তারা মাঝে মাঝে বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও দেশে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে এনসিপির ওপর ঘটে যাওয়া ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ