ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
সুমাইয়া আক্তার, নিজস্ব প্রতিবেদক | আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এতে ভোট দেওয়ার সুযোগ পাবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য। জাতীয় সংসদের অধিবেশন কক্ষেই অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে একই দিন প্রাথমিক ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা তিনটি ব্যালট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের ২০ সদস্যের একটি টিম দায়িত্ব পালন করবে।

তিনি জানান, ভোটগ্রহণের দিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কমিশন।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিশেষ অধিবেশন না থাকায় নির্বাচন কমিশনের বৈঠকের আহ্বান সংক্রান্ত গেজেট মঙ্গলবারই প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ