ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রেলস্টেশনে হামলার শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধা মারা গেছেন

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটের শিকার হওয়া বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (৭০) মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

মডার্ন টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানারা কবির। তিনি জানান, বৃহস্পতিবার সকালে পুলিশের মাধ্যমে ববি বেগমের মরদেহ হাসপাতালের মর্গে আনা হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুলাই গভীর রাতে একদল দুর্বৃত্ত মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে প্রবেশ করে ববি বেগমের ওপর হামলা চালায়। হামলার সময় তাকে মারধর করে দীর্ঘদিনের সঞ্চিত প্রায় ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। তবে বুধবার রাতে তার শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই যুগ আগে একদিন ট্রেন থেকে নেমে মেথিকান্দা রেলস্টেশনেই আশ্রয় নেন ববি বেগম। এরপর আর কোথাও না গিয়ে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়ে নেন। দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম পরিষ্কার, শৌচাগার পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন কাজ করে আসছিলেন তিনি। মানবিক কারণে স্টেশন কর্তৃপক্ষ তাকে একটি পরিত্যক্ত কক্ষে থাকার সুযোগ দেয়। যাত্রী, স্থানীয় বাসিন্দা ও স্টেশনের কর্মীদের দেওয়া সামান্য সহায়তা থেকে তিনি বছরের পর বছর অর্থ সঞ্চয় করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই সঞ্চিত টাকার লোভেই দুর্বৃত্তরা তার ওপর নৃশংস হামলা চালিয়ে টাকা লুট করে।

এ ঘটনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ