ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সদর মডেল থানার অভিযানে ১০ বোতল এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছবির ক্যাপশন: গ্রেপ্তারের ছবি ছবির ক্যাপশন: গ্রেপ্তারের ছবি
ad728
চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি |  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আব্দুল নুর শিমুল (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সদর মডেল থানাধীন মহারাজপুর মেলার মোড় এলাকায় মো. শামিমের অটো গ্যারেজের পেছনের ফাঁকা জায়গায় অভিযান চালান এসআই (নিঃ) মো. জাহিদ হাসান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল নুর শিমুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার শিমুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার ইকবাল আহমেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে পুলিশের পাশে থাকার আহ্বান জানিয়ে পুলিশ জানিয়েছে, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ