কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
৩১ সদস্যের আহ্বায়ক কমিটি;
কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে কুষ্টিয়া জেলা শাখার নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আবু জাফর মো. মতিনকে আহ্বায়ক এবং আলাউদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে গঠিত কমিটিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মজীবী দলের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে কাজ করবে নতুন আহ্বায়ক কমিটি।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের কর্মজীবী শ্রেণির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television