ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৪

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ছবির ক্যাপশন: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৪ ছবির ক্যাপশন: হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১২৪
ad728

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৯৫৯ জন।

বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতির হালনাগাদ চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষার মাধ্যমে কোনো হামজনিত মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯৬ জন।

একই সময়ে দেশে নতুন করে ১২৪ জনের হাম শনাক্ত হওয়ায় ১৫ মার্চ থেকে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জন। এছাড়া এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, যেখানে রোগীর সংখ্যা ৩৯৪। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪, সিলেটে ১১৯, বরিশালে ১১৪, খুলনায় ৬০, ময়মনসিংহে ৩৭, রাজশাহীতে ৩১ এবং রংপুর বিভাগে ১০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ