ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান, ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
ছবির ক্যাপশন: কেরানীগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান, ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ছবির ক্যাপশন: কেরানীগঞ্জে ডিবির সাঁড়াশি অভিযান, ৭২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ad728
নিজস্ব প্রতিবেদক | ঢাকার কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজার ও রেলস্টেশনের খালপাড় ব্রিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাজিদ (২৩) ও মো. আলাউদ্দিন ঢালী (৩২)। তাদের মধ্যে সাজিদের কাছ থেকে ৫০ পিস এবং আলাউদ্দিন ঢালীর কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে ডিবির দুটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্র জানায়, শনিবার রাত ৮টা ১০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনে অভিযান চালিয়ে সাজিদকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে রাত ১১টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিন ঢালীকে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কেরানীগঞ্জে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ