মোঃ শাহজালাল ফারুক: ২ নবেম্বর-২০২৬ আনুমানিক দুপুর দেড়টার দিকে রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ডে ঢাকা-কক্সবাজার রোডে হানিফ ব্যানারে চলাচলকারী কক্সবাজার থেকে চেড়ে আসা এল পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৫৫৩০ নম্বরের একটি বাস রায়েরবাগ বাসস্ট্যান্ডে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে অবস্থানরত একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়।এতে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল টির চালকের মেরুদণ্ড, ঘাড় ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পরপরই বাসস্ট্যান্ডে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে জরুরি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাঁর মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার পরপরই রায়েরবাগ বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সদস্য ও স্থানীয় সাধারণ জনগণ বাসটি আটক করেন। তবে অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও কন্ট্রাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে,তারা বলেন ব্যস্ত বাসস্ট্যান্ডে কীভাবে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটাল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের সর্বোচ্চ সতর্কতা, গতি নিয়ন্ত্রণ এবং দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি। স্থানীয় দোকানদার ও আশপাশের জনগণের মতামত দুর্ঘটনাকারী বাসটির প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা, পলাতক চালক ও সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television